শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

হ্যাকিং ভয়ে ট্রাম্পের চিঠিপ্রীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trampআওয়ার ইসলাম: সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  কোন কম্পিউটারকেই নিরাপদ মনে করেন না।  তাই তিনি  ব্যক্তিগত ভাবে  কুরিয়ারে চিঠি পাঠানোকেই  পছন্দ করেন।

সংবাদমাধ্যমে জানা যায়, ট্রাম্প  টুইট করা ছাড়া খুব একটা কম্পিউটার ব্যবহার করেন না  ।

নতুন বছরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে  গিয়ে ট্রাম্প বলেন, আপনার যদি কোন ব্যক্তিগত কথা লিখে পাঠানোর প্রয়োজন হয়, তাহলে আপনি কুরিয়ার মারফত চিঠি পাঠান। পুরনো ফ্যাশনের হলেও আমিও ওই একইভাবে চিঠি পাঠাই। এই ট্রাম্পের বিরুদ্ধেই প্রযুক্তিকে ব্যবহার করে নির্বাচনে জয়লাভের অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, রুশ হ্যাকারদের মদদ নিয়েছেন ট্রাম্প। যদিও অভিযোগ স্বীকার করেনি রাশিয়া। ট্রাম্প জানান, আমি হ্যাকিং সম্পর্কে অনেক কিছুই জানি। হ্যাকিংয়ের অভিযোগ উঠলেও তা প্রমাণ করা বেশ কঠিন।

হ্যাকারদের হাত থেকে বাঁচতেই ট্রাম্পের পছন্দ কুরিয়ারে চিঠি পাঠানো। আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আরো আঁটসাঁট করতে নতুন কিছু পন্থা অবলম্বন করতে যাচ্ছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ