শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বাজারে আসছে ৫ টাকার নতুন নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

5_takaআওয়ার ইসলাম: বাজারে আসছে ৫ টাকার নতুন নোট। আগামী ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু করা হবে। নতুন নোটটি ভিন্ন রং ব্যবহার করে নতুনভাবে মুদ্রণ করা হয়েছে।

অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমানের নতুন নোটটি হালকা বেগুনি রঙয়ের ।

নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের ওপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পেছনের অংশে ডানদিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে।

নোটটির আকার, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত থাকা নোটের মতোই। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। -বাসস

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ