শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

netaniahuআওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর তদন্তে নামে পুলিশ।

ইসরায়েলি বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ ওঠার পর নেতানিয়াহু এক বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করেন। জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তিনি দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিকভাবে কয়েক হাজার ডলার মূল্যের ‘উপহার’ নিয়েছেন।

নেতানিয়াহু সোমবার বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গণমাধ্যম ও বিরোধী দলগুলোর কার্যালয়ে উৎসবের মেজাজ লক্ষ করেছি। আমি তাদের বলছি, এখনই উদ্যাপন নয়। অপেক্ষা করুন। তাড়াহুড়া করবেন না। ’

গত কয়েক মাসে প্রকাশ পাওয়া বেশ কয়েকটি কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী জড়িত থাকতে পারেন বলে অভিযোগ ওঠানো বিরোধীরা এ বিষয়ে তদন্তের দাবি তোলে। তবে কোনো ঘটনাতেই এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। নতুন সাবমেরিন কেনার আলোচনায় নেতানিয়াহুর আইনজীবী জার্মানির বিক্রেতা কম্পানির প্রতিনিধিত্ব করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত মাসে তদন্ত শুরু হয়। এ ছাড়া সরকারি অর্থের অপচয়, সরকারি উপহার রাষ্ট্রের মহাফেজখানায় জমা না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।সূত্র : এএফপি।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ