শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ভারতে যেভাবে ছড়িয়ে পড়ছে 'এইডস'!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aids2আওয়ার ইসলাম: ভারতে দ্রুত বিস্তৃতি লাভ করছে মরণব্যাধী এইডস। বিষয়টি চিন্তায় ফেলেছে দেশকে। সম্প্রতি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন বা ন্যাকো একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ভারতে যৌনতা নয় অন্যভাবে ছড়াচ্ছে এই মরণ রোগ।

মূলত যৌন সঙ্গমের ফলেই এইডসে আক্রান্ত হয় বেশিরভাগ মানুষ। কিন্তু তা ছাড়াও সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে, স্যালাইভা থেকে অথবা দূষিত রক্ত শরীরে সরবরাহের মাধ্যমেও এইডসে আক্রান্ত হতে পারে সুস্থ মানুষ। সম্প্রতি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন অথবা ন্যাকো জানিয়েছে, গত ১৭ মাসে দূষিত রক্ত সরবরাহের মাধ্যমে ভারতে ২২৩৪ জন এই মরণ রোগে আক্রান্ত হয়েছেন।

সবচেয়ে বেশি মানুষ এইভাবে আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশে। মোট ৩৬১টি এই ধরনের ঘটনা ধরা পড়েছে। এর পরেই রয়েছে গুজরাট (২৯২ জন), মহারাষ্ট্র (২৭৬ জন) এবং নিউ দিল্লি (২৬৪ জন)। এই মাসেই গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি থাকার সময়ে আক্রান্ত হয়েছে আসামের এক কিশোর। আবার কসগঞ্জের এক নারী সিজারিয়ান অপারেশনের পরে এইভাবেই আক্রান্ত হন এই মরণ রোগে।

আইন অনুযায়ী, ডোনাররা রক্ত দেওয়ার পরে সেই রক্তে এইচআইভি, এইচবিভি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া অথবা সিফিলিস আছে ইনফেকশন আছে কি না তা পরীক্ষা করে তবেই তা ব্লাড ব্যাংকে স্টোর করার কথা। কিন্তু সেই নিয়ম যে অধিকাংশ ক্ষেত্রেই পালন করা হয় না, এই তথ্য তারই প্রমাণ করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ