মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মকর্তার যাবজ্জীবন জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jelআওয়ার ইসলাম:  কেন্দ্রীয় ডাক বিভাগের ঢাকা নগরী উত্তর ডাক বিভাগের সাবেক অপারেটর (বাজেট শাখা) মনসরুছ সামাদ চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।জানা যায়, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা দুর্নীতির মামলায় আদালত এ রায় দিয়েছেন।

বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পলাতক ওই আসামির বিরুদ্ধে দণ্ডের এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মচারী অপর ৭ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন।

খালাস প্রাপ্তরা হলেন, সাবেক বিল পেইড অপারেটর মো. মোতালেব হোসেন মোল্লা, মো. ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, একেএম শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, একেএম মাহাবুবুর রহমান ও মো. বিলাল হোসেন। খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট আমিনুল গণি টিটো মামলা পরিচালনা করেন।

মামলার পর দণ্ডিত আসামি গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে পলাতক হন। খালাসপ্রাপ্ত আসামিরা ২০১২ সালের ৩১ জানুয়ারি আদালত আত্মসমর্পণ করে কারাগারে যান এবং পরে জামিন পান।

ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ  ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে জিপিওর ঢাকা মহানগরের উত্তরের বাাজট শাখার সাবেক অপারেটর মো. মনসুরুছ সামাদ চৌধুরীর বিররুদ্ধে ২০০৪ সালের ১৮ আগষ্ট মামলাটি করেন পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রশিদ মোল্লা। তদন্তে ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা দুর্নীতির প্রমাণ পেয়ে দণ্ডিত ও খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর চার্জশিট দাখিল করেন দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ