মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

এমপি লিটন হত্যায় জামায়াত নেতা সাইফুল রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

litonআওয়ার ইসলাম: গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার সুন্দরগঞ্জ পূর্বাঞ্চল জামায়াতের আমির সাইফুল ইসলামের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকাল চারটায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউছুফ এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা, সুন্দরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুজ্জমান তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রোববার দুপুরে ও রাতে অভিযান চালিয়ে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্বাঞ্চল জামায়াতের আমির সাইফুল ইসলামসহ পাঁচজনকে আটক করা হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ