মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmudur-rahmanআওয়ার ইসলাম: দৈনিক ‘আমার দেশ’পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

মাহমুদুর রহমানের করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) এক আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আল আমিন জানান, পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিন দেয়া হয়েছিল। আপিল বিভাগের ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে মাহমুদুর রহমান আবেদন করেন। এই আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে মাহমুদুর রহমানকে তার পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া দরকার উল্লেখ করে মাহমুদুর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করেন।

আপিল বিভাগ তার স্বাস্থ্যগত বিষয় দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজকে বোর্ড গঠন করতে বলেন। মাহমুদুর রহমানের নিউরো সার্জারির প্রয়োজন কি না, তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে বলে বোর্ডের প্রতিবেদনে জানানো হয়। এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ