মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

যে কারণে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderআওয়ার ইসলাম: দীর্ঘ দিন ধরেই বিএনপিকে মাঠে কর্মসূচির অনুমতি দেয়া হয় না। এসব নিয়ে আলোচনা সমালোচনাও হয় বেশ। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন কেন বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয় না।

তিনি বলেন, বিএনপি নেতারা মাঠে থাকেন না, তাই বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে কোনো লাভ নেই।

মঙ্গলবার সকালে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অভিযোগ করেছেন, বিএনপিকে মাঠে নামার সুযোগ দিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপি নেতার বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, উনাকে তো কখনো মাঠে দেখা যায় না। বিএনপিকে অনুমতি দিয়ে লাভ কী? কর্মসূচি দিয়ে নেতারা মাঠে নামে না। নেতা না নামলে কর্মী কীভাবে মাঠে নামবে? আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা রাজপথে আছি, বিরোধী দলেও থাকলেও রাজপথে থাকি।

১১ জানুয়ারির পর দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলে দু-একটা জামায়াত প্রবেশ বিচ্ছিন্ন ঘটনা। এসব অনুপ্রবেশকারী পরগাছা বিভিন্ন অপকর্ম করে, যাতে শেখ হাসিনার সব অর্জন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ