মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

রাষ্ট্রপতি পারেন গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সদ্বিচ্ছা প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের সময় হয়েছে। একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন কীভাবে গঠন করা যেতে পারে, সে ব্যাপারে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি।

তিনি বলেন,  রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিয়েছেন এবং আমাদেরকে প্রথম ডেকেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই। শেষ পযর্ন্ত তিনি (রাষ্ট্রপতি) কী করবেন, তার উপর নির্ভর করবে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ-বলেন বিএনপির মহাসচিব।

ফখরুল বলেন, আমরা মনে করি, যদি একটি নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হয়। তাহলে ভবিষ্যতে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে। আর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করার উপর।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ