মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

‘সিলেবাস নিয়ে বামপন্থিদের কর্মসূচি মোকাবেলা করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahfuzul-haq3আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে পাঠ্যসূচি প্রণয়ন হবে। সে ক্ষেত্রে পূর্বের পাঠ্যসূচির আংশিক পরিবর্তন করলেও এখনো শিরকি বিষয় রয়েই গেছে। নতুন পাঠ্যসূিচতে আগের কিছু বিষয় অর্ন্তভূক্ত হওয়াতে বামপন্থিদের গাজ্বালা শুরু হয়েছে। বামপন্থিরা ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবে ও করবে তা কখনো মেনে নেয়া হবে না। বামপন্থিদের মোকাবেলা করা হবে এবং তাদের কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে ইসলাম প্রিয় তাওহিদি জনতা মাঠে নামবে।

তিনি আরো বলেন, মহানবী সা. বলেছেন তিনি পৃথিবীতে এসেছেন মৃর্তি ও বাদ্যযন্ত্রকে ধ্বংস করতে। অথচ দেশের সুপ্রিম কোর্টের সামনে গ্রীকনারীর মূর্তি স্থাপন করা হয়েছে। এটা ইসলাম ও মুসলমানরা সহ্য করতে পারে না। অবিলম্বে মূর্তি সরাতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি উল্লেখ করেন আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান ফটকে হযরত মুহাম্মদ সা. সর্বশ্রেষ্ঠ আইন প্রনেতা’ লেখা রয়েছে। জাপানের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পবিত্র কুরআনের আয়াত (বৃষ্টিপাত সংক্রান্ত) উল্লেখ রয়েছে। তাহলে ৯৫ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কেন মূর্তি থাকবে। কোনো ভাবেই এটা মানা হবে না।

গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মাওলানা জি এম মেহেরুল­াহ, অফিস ও সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সহকারী প্রচারও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, নির্বাহী সদস্য মাওলানা মুখলিসুর রহমান কাসেমী প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ