মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নানা আয়োজনে পালিত হচ্ছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ziaআওয়ার ইসলাম : আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন তত্কালীন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৭ মার্চ বাঙালি জাতির সংকটমুহূর্তে রণাঙ্গনে জিয়াউর রহমান বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার।তার নামে গড়ে ওঠা জেড ফোর্স রণাঙ্গনে যুদ্ধ করে দু:সাহসিকতায়।

 ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লবের’ মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাদাবী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্যের হাতে প্রাণ হারান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করছে।  এ উপলক্ষে আজ সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজ সকালে দলের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মাজার প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে কোরআনখানি ও মিলাদ মাহফিল, মাজার প্রাঙ্গণে জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব-এর উদ্যোগে সকাল ৯ টা হতে বেলা ৩ টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে “ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ” প্রভৃতি কর্মসূচি রয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ