শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

আত্মতুষ্টিই আওয়ামী লীগকে ডোবাবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderআওয়ার ইসলাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে এমন আত্মসন্তুষ্টি দলকে ডোবাতে পারে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
রবিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে যুবলীগ ঢাকা মহানগর ২০ নম্বর ওয়ার্ডের সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন,  ‘আমরা ভালোর জন্য আশা করব, কিন্তু মন্দের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে জিতেই গেছি এই আত্মসন্তুষ্টি আমাদেরকে ডোবাবে ।’

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, ‘আরেকবার যদি আমাদের ক্ষমতা হারাতে হয়, তবে ২০০১-০৬ মেয়াদের থেকেও ভয়ঙ্কর, ভয়াল রূপ নিয়ে তারা আবির্ভূত হবে। তখন আর প্রাণে বাঁচতে পারবেন না।’

ওবায়দুল কাদের এসময় শনিবার ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির উদাহরণ টেনে বলেন, ‘অনেক দিন পর ঢাকায় গণ্ডগোল হয়েছে। ঢাকা কলেজের ছাত্রলীগ নেতারা অপকর্মে জড়িয়ে পড়েছে। আমি তাদের এই ঘটনাকে অপকর্মই বলব। যেটা আমাদের পার্টির ভাবমুর্তিকে ক্ষুন্ন করেছে।’

‘প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে নির্দেশ দিয়েছেন, যারা অপকর্ম করবে তাদেরকে অ্যারেস্ট করতে, দল থেকে বহিষ্কার করতে। গতকাল অপকর্ম হয়েছে গতকালই অ্যারেস্ট করা হয়েছে, বহিষ্কারর করা হয়েছে।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ