মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী তিন মাস কোনো মোবাইল ফোন ব্ল‍্যাকলিস্ট বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। রোববার (৪ই জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ডিসি মাসুদ আলম জানান, আগামী তিন মাস ফোন ব্ল‍্যাকলিস্ট করা হবে না এবং এনইআইআর চালুর আগের সব স্টক লট বৈধ বলে গণ্য হবে। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় যে, উৎপাদনকারীরা ডিস্ট্রিবিউটরদের অতিরিক্ত ৩ থেকে ৪ শতাংশ ডিসকাউন্ট দেবে, যাতে তারা শোরুমের নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ফোন বিক্রি করতে পারেন।

এর আগে গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে এনইআইআর পদ্ধতি চালুর কথা থাকলেও ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে বিটিআরসি তা পিছিয়ে ১লা জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়।

এর প্রতিবাদে গত ১লা জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশ বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা বিটিআরসি কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, এনইআইআর কার্যকর হলে অবৈধভাবে দেশে আসা, ক্লোনড বা নিম্নমানের ফোন আর ব্যবহার করা যাবে না। কেবল বৈধ ও সরকার অনুমোদিত হ্যান্ডসেটই নেটওয়ার্কে সচল থাকবে। সরকারের দাবি, কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ফোনের ব্যবসা বন্ধ করতেই হ্যান্ডসেট নিবন্ধনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এনইআইআর চালুর আগ পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহৃত কোনো পুরনো ফোন বন্ধ করা হবে না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ