শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা প্রতিনিধি:

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও রাসূলুল্লাহ (সা.)-এর সিরাত ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) জোহরের পর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দান, কান্দিরপাড়ে এই পবিত্র মাহফিল অনুষ্ঠিত হবে।

সিরাত মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, মাওলানা মুফতি আমজাদ হোসাইন, মাওলানা আনিসুর রহমান আশরাফীসহ স্থানীয় ও আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ।

মাহফিল আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের যথাসময়ে উক্ত মাহফিলে উপস্থিত হয়ে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অর্জন এবং দুনিয়া ও আখেরাতের সফলতা কামনায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ