বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮


বিভাজন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

প্রাসাদে বসে খাও 
প্রজাদের খাজনা 
দিনরাত বাজে শুধু 
নিজের‌ই বাজনা। 

গরিব মানুষ কাঁদে
অসহায় বস্তিতে 
এসিতে ঘুমাও তুমি
কিভাবে স্বস্তিতে।

দুখী জনে কেউ তো
সান্ত্বনা দেয় না 
অভাব ও অনটনে 
খবর‌ও নেয় না।

পাজেরো গাড়ি চড়ে 
রঙ্গীন গ্লাসে
জনগণ জানে সব
কে যায় কে আসে।

স্বাধীনতা এসেছে 
সকলেরই চেষ্টায় 
তবে কেন বিভাজন
প্রিয় এ দেশটায়।

মনে রেখো মনগড়া 
চলা আর যাবে না 
রাজপথে জনস্রোতে
নিস্তার পাবে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ