রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনায় শুরু হতে যাচ্ছে ছয় দিনব্যাপী ‘ইসলামি বইমেলা ২০২৬’। আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত জেলা সদরের মোক্তারপাড়ার কালেক্টরেট মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ইসলামি বইপাঠ, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘ইসলামি বইমেলা বাস্তবায়ন কমিটি, নেত্রকোনা’ এ আয়োজন করেছে।

আয়োজকরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে নারীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা ‘নারীপ্রহর’ নির্ধারণ করা হয়েছে।

মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে শিশু কর্নার ও লেখক কর্নার। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ নামাজের স্থানও রাখা হয়েছে। জ্ঞানচর্চায় উৎসাহ দিতে প্রতিদিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ১৫টি পুরস্কার।

বইপ্রেমীদের জন্য থাকছে বিশেষ উপহারও। মেলার যেকোনো একটি স্টল থেকে ৫০০ টাকার বেশি বই কিনলে বিনা মূল্যে একটি গিফট ভাউচার দেওয়া হবে। এ ছাড়া মেলার শেষ দিনে ড্রয়ের মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে।

মেলার স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে আল্লামা মনজুরুল হক (রহ.) ফাউন্ডেশন, নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসা, জামিয়া হাফিজ উদ্দীন, আত-তাহযীব ইসলামি একাডেমি, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা, তাইসীরুল উলুম কারীমিয়া মাদরাসা, নেত্র মোবাইল পয়েন্ট, নাগরিক ফোরাম, হাসান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, আল-আকসা ইসলামী একাডেমি, মিশর ও ওমরাহ্ গ্রুপ কাফেলা, আলহাজ্ব সৈয়দ মঞ্জিল ও এগারসিন্দুর ট্রাভেলস লিমিটেড এবং জামিয়া হরমোজ্জা ফয়জুল উলুম।

মেলা সম্পর্কে বিস্তারিত জানতে ০১৯৭৭৪২৪৮৩৬, ০১৯৯৪৯৬৩৮০৯, ০১৮৩৭৪৫৩১৮১ ও ০১৬১০৩২৮৫৭৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ