শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

হজ চুক্তি করতে সৌদি যাচ্ছেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

motiur_haj2আওয়ার ইসলাম: সৌদি সরকারের সঙ্গে চলতি ২০১৭ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে আগামী ২৯ জানুয়ারি সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি ও কারিগরি দল। এ প্রতিনিধিদলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতও অর্ন্তভুক্ত হবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলে ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের সঙ্গে তার স্ত্রী, ছেলে ও মেয়েও সৌদি আরব যাচ্ছেন।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্মসচিব মো. আবদুল জলিলের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব মো. হাফিজউদ্দিন, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডা. মো. আবুল কালাম আজাদ, ব্যক্তিগত অফিসার মো. আবু সাইদ, ধর্মসচিবের ব্যক্তিগত সহকারী মো. গোলাম মাওলা, বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ও ধর্ম মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার মো. নাজমুল হাসান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ