মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

জাতিসংঘের প্রতিনিধি দলের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rakhain commissionআওয়ার ইসলাম : রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখাইন কমিশনের তিন সদস্য কক্সবাজারে পৌছেছেন। রবিবার সকালে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালীতে নতুন করে গড়ে ওঠা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান উইন ম্রা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ পরামর্শক ঘাশান সালামে এবং রিলিজিয়াস ফর পিস ইন মিয়ানমারের প্রতিষ্ঠাতা আই লিন।

তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকী বিল্লাহ, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, ইউএনএইচসিআর ও আইওএমর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা রয়েছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি বালুখালীর নতুন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজ-খবর নেন।

 

রাখাইন রাজ্যের সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজতে গত বছর এই কমিশন গঠন করে মিয়ানমার সরকার। নয় সদস্যের কমিশনের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

মিয়ানমারের ছয়জন এবং তিনজন বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই কমিশন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির মাধ্যমে দেশটির সরকারের কাছে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ জমা দেবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ