মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

চট্টগ্রামে ইসলামী সমাজের ২৪ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_samaj

আওয়ার ইসরাম: চট্টগ্রামে এক অভিযানে ইসলামী সমাজ সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকার ময়ুর ম্যানশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা ওই বাড়িটির ২য় তলার ভাড়াটিয়া মো. জামাল উদ্দিনের বাসায় বৈঠক করছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের প্রধান দায়িত্বশীল নেতা ও ঢাকার টঙ্গী অঞ্চলের প্রধান দায়িত্বশীল নেতাও রয়েছেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা গণতন্ত্র, প্রচলিত আইন ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী।’

গ্রেফতারকালে তাদের মতাদর্শ প্রচারের কিছু বুকলেট, লিফলেটও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রুহুল আমিন (৪৫), মো. ইউছুপ আলী (৪৬), আমির হোসেন (৫০), জামাল উদ্দিন (৪২), আবু হানিফ হারিজ (৫৩), মো. রফিকুল ইসলাম প্রকাশ রুবেল (২৭), আলমগীর হোসেন (৩৫), দিদার হোসেন (৩৫), মো. আনোয়ার (৪৪), শাহ আলম (৪০), রবিউল হোসেন (৩৭), তৌহিদুল ইসলাম (২২), মো. আনোয়ার হোসেন (৪২), আব্দুল ওহাব (৫৪), আব্দুর রব (৪০), মো. ছাদেক (৪২), আবু বক্কর কামাল (৫০), আব্দুর কাদের (২৭), মো. আকবর হোসেন (৪২), সাইফুল ইসলাম প্রকাশ ধর্মন্তরিত কৃষ্ণানন্দ দে (২৬), মো. ইব্রাহিম খলিল (২৬), মোবারক আলী (৪৫), আব্দুল হাকিম (৪৫) ও মো. রবিউল (২৮)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ