মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

২ বিলিয়ন ডলারের সার্বভৌম তহবিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Cabinetআওয়ার ইসলাম : বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে। ২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এ তহবিল শুরু হবে। আগামী পাঁচ বছরে তহবিলের মোট পরিমাণ হবে ১০ বিলিয়ন মার্কিন ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বেলা একটার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বিশ্বের অনেক দেশেই সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে। এই তহবিল সরকার জনস্বার্থে যেকোনো খাতে ব্যবহার করতে পারবে। বিশেষ করে বিদেশিদের সঙ্গে ম্যাচিং তহবিলের ক্ষেত্রে এ ধরনের সার্বভৌম সম্পদ তহবিল থাকা জরুরি।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সার্বভৌম সম্পদ তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর আইন ও কাঠামো তৈরির কাজ শিগগিরই শুরু হবে। তখন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় চার নেতার একজন কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে আজ মন্ত্রিসভার বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ