শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

আট নতুন বিচারপতির শপথ রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

high cuortআওয়ার ইসলাম : সদ্য নিয়োগপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের স্থায়ী আট জন বিচারপতি রোববার শপথ নেবেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে নব নিযুক্ত বিচারপতিদের শপথ পড়াবেন।

৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী অতিরিক্ত এই বিচারপতিদের স্থায়ী নিয়োগ দেন। পরদিন আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আট বিচারপতি হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীস্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির লিটন, বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি এই আট বিচারকসহ মোট দশজনকে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে জেএন দেব চৌধুরী ১৫ ডিসেম্বরে মারা যান। এ ছাড়া সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. ফরিদ আহমেদ শিবলীকে স্থায়ী নিয়োগ দেয়া হয়নি।

-এআরকে
journalism_cors4-768x409


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ