মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

গ্রিক মূর্তি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক হলো আল কুরআন: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4আওয়ার ইমলাম : সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির মূর্তি স্থাপনের প্রতিবাদে এবং অবিলম্বে তা অপসারণের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিতএক সাংবাদিক সম্মেলন আজ ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী । লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এক প্রশ্নের উত্তরে আল্লামা বলেন, ‘গ্রিক মূর্তি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার  প্রতীক হলো আল কুরআন।’

বক্তব্যে বলা হয়,  গ্রিকপুরাণের কল্পিত দেবী থেমিস  রোমানদের কাছে ন্যায়ের প্রতীক হতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা তাদের ইতিহাস ও ঐতিহ্য থেকে ধার করে কেন হীন ঔপনিবেশিক ধ্যানধারণা লালন করবো? আমরা ভূইফোঁড় কোনো জাতি নই যে পরজীবিতার আশ্রয় নিতে হবে।

অন্যদিকে, উদাহরণস্বরূপ: আমাদের প্রতিবেশী হিন্দু অধ্যুষিত ভারতের সুপ্রিমকোর্ট-প্রাঙ্গণে কোনো ধরনের মূর্তি স্থাপনের নজির নেই। এছাড়া খ্রিস্টান অধ্যুষিত আমেরিকার সুপ্রিমকোর্টের সামনে পৃথিবীর সফল আইনপ্রণেতা হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)-এর সম্মানে একটি স্থাপনা রয়েছে। তাহলে আমাদের হাইকোর্টের সামনে কেন গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হবে? যা সম্পূর্ণ অযৌক্তিক।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্মমহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন রুহী, সহঅর্থ সম্পাদক মাওলানা হাজী মুজাম্মেল হক, হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মনির আহমদ, মাওলানা মীর ইদরিস, হাফেজ মুবিনুল হক, মাওলানা আনম আহমদুল্লাহ, মওলানা ইউনুস, মাওলানা জুনাইদ জওহার, মাওলানা ইকবাল খলিল, মাওলানা হাফেজ জাকারিয়া, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি ইমরান খলিল, মাওলানা আবদুর রহমান প্রমূখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ