শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের জীবন-জীবিকার ব্যবস্থাও থাকবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

corআওয়ার ইসলাম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতির একটি মানবিক দিক রয়েছে। পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওখানে তাদের শুধু পুনর্বাসন না, জীবিকাও নিশ্চিত করা হবে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী এলাকায় একটি সড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মিয়ানমার সরকার যত দিন রোহিঙ্গাদের ফেরত নেবে না, তত দিন তাদের ঠেঙ্গারচরে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, কক্সবাজার একটি স্বাস্থ্যকর স্থান। এখানে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। এখানে অতিরিক্ত কয়েক লাখ রোহিঙ্গার চাপ নানা ক্ষেত্রে সমস্যা ও সংকট সৃষ্টি করছে। তা ছাড়া এখানে অতিরিক্ত রোহিঙ্গা রাখার জায়গাও নেই। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মো. রুহুল কুদ্দুস, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রমুখ।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ