মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইন্দোনেশিয়ায় লক্ষাধিক মানুষের গণপ্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4-768x409আওয়ার ইসলাম : ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ ইসতিকলালে শনিবার ১ লাখের বেশি মানুষ এক গণ প্রার্থনায় অংশগ্রহণ করে। এর মাধ্যমে তারা জাকার্তার কুরআন অপমানকারী খ্রিস্টান গভর্নর প্রার্থিতার প্রতিবাদ করে।

আগামী বুধবার অনুষ্ঠেয় নির্বাচনে মুসলিম প্রার্থীকে সমর্থন দেয়ার জন্য প্রার্থনাসভায় আহবান জানায় ধর্মীয় নেতারা।

কুরআনের নিন্দাজ্ঞাপনকারী জাকার্তার গভর্নর বাসুকি জাহজা পূর্ণমার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় মিছিল করার ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। তাই বিক্ষোভ প্রদর্শনে শনিবার মসজিদে লোকজনকে জড়ো করা হয়।

দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠী চীনা ক্রিশ্চিয়ান জনগণ ‘আহক’ নামে পরিচিত। এই সম্প্রদায়ের গভর্নর বাসুকি ধর্মের নিন্দা করায় ব্লাসফেমির দায়ে তার বিরুদ্ধে বিচার চলছে। ওদিকে নির্বাচনে বাসুকির প্রতিদ্বন্দ্বিতা করছেন অপর দুই মুসলিম প্রার্থী হারিমুর্ত্রি ইয়োধুয়ানো এবং আনেইস বাসওয়েদান।
jakarta-2

এদিকে পুলিশ জানিয়েছে, এদিন লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়। এত মানুষ হয় যে, মসজিদে তার ধারণক্ষমতা ছিলো না। রাস্তায়ও বহু মানুষ অবস্থান নেয়।  সারা দেশ থেকে জনতার ঢল রাজধানীর দিকে নেমে আসে। বিশেষ এই প্রার্থনা সভায় অন্য দুই মুসলিম প্রার্থীকেও দেখা যায়। ওদিকে এ নির্বাচনে প্রার্থীরা যদি ৫০ শতাংশ’র বেশি ভোট না পান তাহলে এপ্রিলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : আল জাজিরা

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ