মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fynnরুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিতর্কের জের ধরে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।

স্থানীয় সময় মঙ্গলবার তিনি ট্রাম্প প্রশাসনের কাছে পদত্যাগপত্র জমা দেন। খবর বিবিসির।

সোমবার সকাল পর্যন্ত নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন নানা কারণে বিতর্কিত হোয়াইট হাউজের প্রভাবশালী এই উপদেষ্টা।

তিনি জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতি সম্পূর্ণ আস্থাশীল। তবে বিকালে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারের বক্তব্যের পর ধারণা করা হচ্ছিল, ফ্লিনের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, 'উদ্ভূত 'পরিস্থিতি যাচাই' করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল ফ্লিনের সঙ্গে ভাইস প্রেসিডেন্টের (মাইক পেন্স) কী কথা হয়েছে, তা নিয়েও কথা বলছেন তিনি (ট্রাম্প)।'

ওবামা প্রশাসনের শেষ দিনগুলোতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য রুশ রাষ্ট্রদূতকে আশ্বাস দিয়েছেন মাইকেল ফ্লিন- এমন অভিযোগ এনে তদন্ত দাবি করেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা।

মাইকেল ফ্লিনের অন্তত একটি ফোনালাপের প্রমাণ মার্কিন গোয়েন্দাদের হাতে রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ