মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

পাকিস্তানে এবার নিষিদ্ধ আমেরিকানরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak_usaসোমবার আমেরিকা সফরে যেতে গিয়ে ভিসা পাননি পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান তথা পাকিস্তানের একটি ইসলামিক দলের নেতা মাওলানা আব্দুল গফুর হায়দারী।

জাতিসংঘের হেডকোয়ার্টারে একটি বিশেষ বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টেকনিক্যাল এরোর দেখিয়ে ভিসা আটকে দেওয়া হয়েছে পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যানের।

এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান। তারা চায় পাকিস্তানের মাটিতে আমেরিকানদেরও নিষিদ্ধ করতে।

এসব ঘটনায় পাকিস্তান মার্কিন কোন প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

পাক সিনেটের চেয়ারম্যান রেজা রাব্বানি এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে নানান জল্পনা। অনেকের মতে, কার্যত আমেরিকার সিদ্ধান্তের বদলা নিতে এবার কি পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ হচ্ছে আমেরিকা? যদিও এই বিষয়ে নওয়াজ সরকার কোন সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গেছে। পাক সিনেটের চেয়ারম্যানের এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে এই জল্পনা!

এর পরিপ্রেক্ষিতে মার্কিন কোন প্রতিনিধি, কংগ্রেস সদস্য বা কূটনীতিবিদকে পাকিস্তান সিনেট স্বাগত জানাবে না বলে নির্দেশ দেন রেজা রাব্বানি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ