শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

বিচারকের প্রতি অনাস্থা, নতুন বেঞ্চের আবেদন খালেদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda3জিয়া  অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই বিষয়ে তিনি হাইকোর্টে নতুন বেঞ্চের আবেদন করেছেন।

আজ বুধবার বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে   ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে  বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।

কিন্তু প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের বিচারিক ক্ষমতার পরিধি পরিবর্তন করায় আবেদনটি শুনানির জন্য নতুন করে এ বেঞ্চে আবেদন করা হয়।

আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদনে বলা হয়েছে, আদালতে আরো অনেক মামলা বিচারাধীন। সে সব মামলায় এক দেড়মাস পরপর দিন ধার্য করা হয়। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো কোনো সপ্তাহে দুই দিন ধার্য করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মতোও তিনি ন্যায়বিচার পাচ্ছেন না। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানির করার জন্যই তাড়াহুড়ো করা হচ্ছে। এই আদালতে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ