শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরের বস্তিতে পুড়ল শতাধিক ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

34-agunরাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে চাঁন মিয়া হাউজিংয়ের পাশের ওই বস্তিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি পলাশ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, আগুনে বস্তির মাঝামাঝি অংশের শতাধিক ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফার্মগেইটের হোটেল নিউ স্টারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পলাশ চন্দ্র মোদক জানান।<

তিনি বলেন, “হোটেলের সিঁড়িতে থাকা ময়লায় আগুন লাগে। দ্রুত তা নিভিয়ে ফেলা হয়।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ