মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাষ্ট্রনীতির সাথে আমার ধর্ম বিশ্বাসের বিরোধ নেই: মসিউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosiur rahmanআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, ‘রাষ্ট্রনীতি এবং আমার ধর্ম বিশ্বাস এই দুটোর ভেতরে কোনো দ্বন্দ্ব-সংঘর্ষ নেই।’ আজ রাজধানী ঢাকায় ‘সপ্তম চাঁপাই উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমরা তো সাধারণভাবে মনে করি ধর্ম এবং ধর্ম সহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা একসাথে থাকতে পারে না।’ মসিউর বলেন, এই দৃশ্যপট বলছি এজন্য যে আমাদের সংবিধানে যে অসাম্প্রদায়িকতার কথা আছে, এটাকে অনেকে মিথ্যা বা অনেকে ভুল ব্যাখ্যা করেন। এটা ধর্মহীনতা নয়, এটা ধর্মের প্রতি সহিষ্ণুতা। তিনি বলেন, বাংলাদেশের অসম্প্রদায়িকতার ‘মূল লক্ষ্য’ হল ধর্মীয় সহিষ্ণুতা।
তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধানের যে নীতি- অসম্প্রদায়িকতা, এটা হল ধর্ম সহিষ্ণুতার, অপরের প্রতি সহিষ্ণুতার এবং সকলের ধর্ম পালনের অধিকারের। তার সঙ্গে তার নাগরিকত্বের অধিকার, নাগরিকত্বের দায়িত্ববোধের সংঘর্ষ নাই।’
মসিউর রহমান বলেন, এ বিষয়টি সবাইকে বুঝতে হবে এবং প্রচার করতে হবে। যারা এর বিরুদ্ধে গিয়ে নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছেন, তারা আসলে ধর্মের জন্য নাশকতা করছেন না। তারা ‘অন্য কোনো উদ্দেশ্য নিয়ে’ নাশকতা করেন, ধর্মকে ‘মিথ্যাভাবে ব্যবহার করেন’। আসলে ওরাই ধর্মবিরোধী, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ