মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

এ সফরেও হবে না তিস্তা চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tistaআওয়ার ইসলাম : এবারও হচ্ছে বহু কাঙ্ক্ষিত তিস্তা চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা পানি বণ্টন চুক্তি সইয়ের সম্ভাবনা নেই বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদপত্র দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
তবে আসন্ন এই সফরে ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়ার অনুমোদনসহ ৪১টি চুক্তির কথা রয়েছে।
প্রতিবেদনে অনুযায়ী, আগামী এপ্রিলে শেখ হাসিনা ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলোচনার টেবিলে না আসার পরিপ্রেক্ষিতে ওই সফরে তিস্তা পানি বণ্টন চুক্তি হবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘প্রতিবেশী প্রথম’ নীতি অনুসরণ করে ২০১৫ সালে বাংলাদেশ সফর করে দুই দেশের মধ্যে ৪১ বছর পুরনো সীমান্ত সমস্যার সমাধান করেছেন। চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি ভাগাভাগির চুক্তিটাও হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে সেটি আটকে আছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এপ্রিলে সফরে আসবেন, তবে সেটি তিস্তা চুক্তি ছাড়াই সম্পন্ন হবে।
২০১৫ সালের মোদীর বাংলাদেশ সফরের সময় মমতা ব্যানার্জি তার সঙ্গে ছিলেন। তখন তিনি বলেছিলেন, তিস্তা ও ফেনী নদীর পানি ভাগাভাগির ন্যায্য সমাধানের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। কিন্তু সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় সেই ‘আত্মবিশ্বাস’ এখন অতীত। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের গণ্ডগোলের কারণে তাদের আলোচনার টেবিলে নিয়ে আসা যাচ্ছে না।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা করতে দুই দিনের সফরে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এই সফরে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিস্তারিত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ