শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

km nuruআওয়ার ইসলাম : প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। আমাদের চেষ্টা থাকবে যাতে সব দল নির্বাচনে অংশ নেয়। সাংবিধানিকভাবে আমরা দায়িত্ব গ্রহন করেছি।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ সব কথা বলেন।
বিএনপি নির্বাচনে আসবে কি না সংবাদিকদের এমন প্রশ্নের  জবাবে সিইসি বলেন, এখানে এ প্রশ্ন করবেন না। এ প্রশ্নের জবাব দেয়ার পরিবেশ এটা নয়। আমি আগেও  পত্রপত্রিকা ও মিডিয়ায় এ প্রশ্নের জবাব অনেক বার  দিয়েছি। তা প্রচার হয়েছে। সঙ্গত কারণে এ বিষয়ে এখানে কথা বলার মন মানসিকতা আমাদের নেই।
এর আগে দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া পৌছে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গববন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এনআইডি-র ডিজি বিগ্রেডিয়ার জেনারেল সহিদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন  মীর্জা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ সহ প্রশাসন ও নির্বাচন কমিশনের পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ