মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

বাড়ি ফিরছেন সুস্থ খাদিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khadija2সিলেটে বখাটে ছাত্রের হামলায় আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস রাজধানীর উপকণ্ঠ সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে খাদিজাকে পরিবারের কাছে তুলে দেন তাঁর চিকিৎসক সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপির জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে খাদিজাসহ তাঁর পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে সিলেটের উদ্দেশে রওনা হয়।

খাদিজার চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল জানান, খাদিজা এখন সিআরপির চিকিৎসা সেবা নিয়ে পুরোপুরি সুস্থ। বাড়িতে গিয়ে তিনি আবারও পড়াশোনা শুরু করার ইচ্ছে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, তিনি সিআরপিতে  চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে তিনি আবারও পড়াশোনা করতে চান। তিনি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুলের বিচার দাবি করেন।

গত বছরের ২৮ নভেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসা নেন তিনি।

একই বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। এই ঘটনা প্রকাশের পর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করে। এই মুহূর্তে বদরুল কারাগারে রয়েছেন।

আরআর