মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

গ্যাসের দাম বৃদ্ধির হরতালকে ফখরুলের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বামপন্থি দলগুলোর ডাকা অর্ধদিবস হরতালের সমর্থন জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলা ১২টা ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর ইক্ষু খামার জেলা ইজতেমা ময়দানে শরীক হয়ে সাংবাদিকদের কাছে তিনি এ সমর্থনের কথা জানান।

এসময় তিনি বলেন, আজকে দেশের মানুষ ভাল নেই, একের পর এক চাপিয়ে দেয়া হচ্ছে। আর্থিক অবস্থার প্রতিকুল হয়ে যাচ্ছে। এমনিতেই জীবন যাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সেইভাবে আয় নেই। সরকারি সিন্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পরেছে।

ফখরুল ইসলাম আরও বলেন, ইতোমধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। এতে করে সমগ্র বাংলাদেশের অর্থনীতির উপড় চাপ পরবে। স্বাভাবিকভাবে মানুষের সামগ্রীক জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। ইতোমধ্যে বামপন্থি দলগুলো অর্ধদিবস হরতাল ডেকেছে, আমরা মনে করি হরতালটিতে সকলের অংশগ্রহণ করা উচিত। আমরাও দলের পক্ষ থেকে এ হরতালকে সমর্থন জানাচ্ছি।

এআর