মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশ স্বীকৃতি দিচ্ছে কসোভোকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kosovoআওয়ার ইসলাম : ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কসোভোকে স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ। এসংক্রান্ত এজেন্ডা আজ সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক হবে।

কসোভো ইউরোপের বলকান অঞ্চলের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যা আগে সার্বিয়ার প্রদেশ ছিল। ১৯৯৯ সাল থেকে প্রদেশটি জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো স্বাধীনতা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ শতাধিক দেশ ইতিমধ্যে কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, ‘প্রায় এক দশক দেরিতে হলেও আমরা যদি কসোভোকে স্বীকৃতি দিতে পারি তবে তা ইতিবাচক হবে। ’ কসোভাকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ছিল কি না, জানতে চাইলে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক এ কূটনীতিক বলেন, ‘অনুরোধ ছিল। রাষ্ট্রদূত হিসেবে আমি নিজেও এর পক্ষে সুপারিশ করেছিলাম। ’ তিনি বলেন, একটি দেশ স্বাধীন হওয়ার প্রায় ১০ বছর পর এ স্বীকৃতি দেওয়া আজ হয়তো রুটিন কাজ। কিন্তু আরো আগে স্বীকৃতি দিতে পারলে বাংলাদেশের সঙ্গে ওই দেশটির সম্পর্ক ও কূটনীতি বিশেষ গুরুত্ব পেতে পারত।

কসোভো ইস্যুতে রাশিয়ার মনোভাব ও আন্তর্জাতিক আদালতে বিচারাধীন মামলা এত দিন বাংলাদেশের স্বীকৃতি না দেওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে কূটনৈতিক সূত্রগুলো। তবে রাশিয়ার মনোভাবেও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ অনেক মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ ২০০৮-০৯ সালের দিকেই কসোভোকে স্বীকৃতি দিয়েছে।

সূত্র : কালেকণ্ঠ

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ