আওয়ার ইসলাম: রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জামায়াতুল মোজাহেদিন (জেএমবি) এর ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার ১১টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার কারাবন্দি ৫ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- মাসুদ রানা, আবু সাঈদ, ইসহাক আলী, সাখাওয়ান হোসেন ওরফে রাহুল ও লিটন মিয়া।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।
মাম