মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

দেশে জনগণের প্রতিনিধিত্বশালী কোনো সরকার নেই: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সরকার বলতে কিছু আছে বলে মনে হয় না। আছে একটা দখলদার বাহিনীর মতো, জনগণের প্রতিনিধিত্বশালী কোনো সরকার নেই। আজ দুপুরে দলের এক আলোচনা সভায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এই আলোচনা সভা হয়। এ সময় পরিবহন ধর্মঘটের পেছনে দুই মন্ত্রী কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এই পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ যোগাচ্ছেন তিনি হচ্ছেন এই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং তিনি শুধু নন, তার সঙ্গে একজন প্রতিমন্ত্রীও ছিলেন। তারা তাদের স্বার্থকে হাসিল করার জন্য এই ধরনের অরাজক একটা অবস্থা তৈরি করেছে, সেটাতে জনগণ দুর্ভোগের মধ্যে পড়েছে।

-এআরকে