মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Obaidul Quaderদেশব্যাপী চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজকের মধ্যেই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বুধবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আজকের মধ্যেই এ বিষয়ে ফলাফল দেখা যাবে।

বৈঠকে উপস্থিতি ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ।

আইনমন্ত্রী বলেন, জনগণকে জিম্মি এমন পরিস্থিতি তৈরি করা ঠিক নয়। তাদের কোনো কিছু বলার থাকলে উচ্চ আদালতে যেতে পারতো।

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আজকের মধ্যেই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসবে।

গত রবিবার থেকেই খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলে আসছিল। ২০১১ সালে মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে রোববার থেকে খুলনা বিভাগের দশ জেলায় এ ধর্মঘট করে আসছিল চালক ও পরিবহন শ্রমিকরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ