মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সোমালিয়ায় দুর্ভিক্ষ; দুই দিনে ১১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

durvikkho_sumaliaদক্ষিণ সোমালিয়ায় দুর্ভিক্ষে অন্তত ১১০ জন মারা গেছে। তীব্র ক্ষরায় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডায়ারিয়ার প্রাদুর্ভাব।

ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক পূর্বাভাসে বলেছিল, ক্ষরায় এবছর অন্তত ২৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে।

শনিবার প্রধানমন্ত্রী হাসান আলি খায়রের দপ্তর থেকে জানানো হয়েছে, তীব্র ক্ষরায় খামারি ও তাদের পশুদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেউ খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ, আবার কেউ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় উপসাগরীয় এলাকায় অন্তত ১১০ জন মারা গেছেন।

দুর্ভিক্ষ মোকাবেলায় করা কমিটির সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। তারা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সেই সঙ্গে সোমালিয়ার সবাইকে দুর্গতদের সাহায্যে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

২০১১ সালে দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সোমলিয়ার নিরাপত্তা এমনিতেই ঝুঁকির মধ্যে রয়েছে। রাজধানী মোগাদিশু ও অন্যান্য অঞ্চল প্রায়ই আল কায়েদা সংশ্লিষ্ট আল শাহাবের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ