সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

মূর্তি অপসারণের দাবীতে লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bkm9সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রীক দেবীর মূর্তি স্থাপনের প্রতিবাদ ও অবিলম্বে অপসারণের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদ্যোগে এক প্রতিবাদ সভা যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমিতে গত ৫ মার্চ অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা মিছবাহুজ্জামান হেলালীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী,লন্ডন মহানগরীর সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফয়েজ আহমদ বলেছেন,মুসলিম প্রধান বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট এর প্রাঙ্গনে গ্রীক দেবীর মূর্তি স্থাপন করে দেশের কোটি কোটি ইসলাম প্রিয় তাওহিদী জনতার হৃদয়ে আঘাত করা হয়েছে।অবিলম্বে সুপ্রিমকোর্ট এর প্রাঙ্গন গ্রীক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় তীব্র আন্দোলনের মাধ্যমে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে সরকারকে বাধ্য করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ