মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

চিকিৎসক সেজে কাবুলের হাসপাতালে হামলা, নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afgan_hamlaচিকিৎসকের পোশাক পরে আফগানিস্তানের একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস বুধবারের এই হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসির।

কাবুলের মার্কিন দূতাবাস সংলগ্ন ওই হাসপাতাল ভবনে ঢুকেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রোগী ও হাসপাতাল কর্মীদের এ হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর প্রাথমিকভাবে জানা যায়, বুধবার এক জঙ্গি ৪০০ শয্যার দাউদ খান হাসপাতালের সামনে আত্মঘাতী হামলা করে। এরপর তিন অস্ত্রধারী হাসপাতালের ভিতরে প্রবেশ করে, তারা গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চিকিৎসকবেশী জঙ্গি তার অ্যাপ্রোনের ভেতর থেকে একে-৪৭ বের করে হামলা করে এক রোগী ও হাসপাতালের এক কর্মীকে হত্যা করেছে। আফগান কমান্ডোরা হেলিকপ্টারে করে হাসপাতালে প্রবেশ করে এবং জঙ্গিদের রুখে দেয়।

হাসপাতালের ছাদে অবতরণ করা আফগান কমান্ডোরা কয়েক ঘণ্টার লড়াই শেষে চার জঙ্গিকেই হত্যা করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা করে বলেন, এই হামলা মানবিক মূল্যবোধকে পদদলিত করেছে। সব ধর্মে হাসপাতালে হামলা করা নিষিদ্ধ, এখানে হামলা করা পুরো আফগানিস্তানে হামলার সমতুল্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ