মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইসরায়েলের কারাগারে বন্ধি ২৯৫ ফিলিস্তিনি নারী; অকথ্য নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistini2আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফিলিস্তিনের বন্দি ও স্বাধীনতা সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০১৬ সালের অক্টোবর মাস থেক তৃতীয় ইন্তিফাদার পর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইসরাইলি সেনারা ২৯৫ জন ফিলিস্তিনি নারীকে বন্দি করেছে।

ফিলিস্তিনের বন্দি ও স্বাধীনতা সংস্থার প্রধান আব্দুল নাসের ফারওয়ানা বলেন, চলতি বছরের শুরু থেকে যায়নবাদীদের হাতে ৩৩ জন ফিলিস্তিনি নারী বন্দি হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৬৭ সাথে খেকে এ পর্যন্ত যায়নবাদীদের হাতে ১৫ হাজার ফিলিস্তিনি নারী বন্দি হয়েছে। বর্তমানে ৫৬ জন নারী যায়নবাদীদের কারাগারে বন্দি রয়েছে। যাদের মধ্যে ১৬ নারীর বয়স ১৮ নিচে।

এসকল বন্দিদের বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন, নির্জন কারাবাস, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত রাখা, মেডিকেল সেবার অবহেলা এবং আপত্তিকর নিরীক্ষা করা হচ্ছে।

ফারওয়ানা আরও বলেন, বন্দিদের আল-দামুন এবং হিশারুন কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সেখানে তারা গরম এবং ঠাণ্ডা সমস্যার সম্মুখীন রয়েছে। বন্দিদের শীতকালের উপযুক্ত পোশাক ও জুতা দেয়া হচ্ছে না।

এই প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি নারীদের ইসরাইলি নারী ফৌজদারি অপরাধীদের সেলের পাশে রাখা হয়েছে। সেখানে তাদের উচ্চস্বরে চিৎকার, মারামারি, অপমান ও লাঞ্ছনা সহ্য করতে হয়। এছাড়াও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না।

এসকল বন্দিদের মধ্যে অনেক বন্দি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু সেখানে তাদের কোন উপযুক্ত চিকিৎসা করা হচ্ছে না।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ