মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সব ধর্মের লোক উগ্রবাদের সাথে জড়িত, শুধু ইসলামকে দোষ দেয়া যাবে না: গুনারত্নে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rohan gunaratnaআওয়ার ইসলাম : সিঙ্গাপুরের নানীয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চ-এর অধ্যাপক ড. রোহান গুনারত্নে বলেছেন, কেউ যদি বলে ইসলাম জঙ্গিবাদ ছড়াচ্ছে তাহলে আমি বলবো শ্রীলঙ্কাকে দেখ। এখানে জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে তামিল ও হিন্দুরা জড়িত। ইসলাম জঙ্গিবাদ ছড়াচ্ছে, এই ধারণা ঠিক নয়।

রোববার চিফস অব পুলিশ কনফারেন্সে এসব কথা তিনি বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে সবাই ইসলামের নাম জড়ায়। অথচ বিশ্বে হিন্দু, বৌদ্ধ, শিখ, তামিল, খ্রিস্টানসহ নানা ধর্মাবলম্বী জঙ্গি ও সন্ত্রাসী রয়েছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে সবাই টেরোরিস্টদের ক্রিমিনাল মনে করে। কিন্তু এই দুটা শব্দ আলাদা। ক্রিমিনালরা অপরাধের পর পালানোর চেষ্টা করে কিন্তু টেরোরিস্টরা নেগোশিয়েট করে না- মৃত্যুবরণ করতে আসে।

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে গুনারত্নে বলেন, এ ধরনের অপরাধীদের জেলখানায় পাঠানোর আগে রিহ্যাবিলেট করতে হবে। তাদের ধর্ম সম্পর্কে সুষ্ঠু জ্ঞান ও শিক্ষা দিতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা বার বার ঘটতে থাকবে।

প্রফেসর রোহান গুনারত্নে তার আলোচনায় জঙ্গি দমনে সক্ষমতার জন্য বাংলাদেশ পুলিশের প্রশংসা করেন। পৃথিবীতে বর্তমানে বিরাজমান তিন ধরনের হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমত বিদ্রোহী গোষ্ঠীর হুমকি, দ্বিতীয়ত  সন্ত্রাসবাদীদের হুমকি এবং তৃতীয়ত ভাবাদর্শগত উগ্রপন্থীদের হুমকি।

রোববার সকাল ১০টায় সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে কনফারেন্সের প্রথম দিন ‘বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের পুনরুত্থান’ শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এরপরই দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন গুনারত্নে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ