মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

নিষিদ্ধ হলো ‘বৌদ্ধ সন্ত্রাসের মুখ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Buddhist terrorআওয়ার ইসলাম : মিয়ানমারে মুসলিম বিদ্বেষী কুখ্যাত বৌদ্ধগুরু উইরাথুর উসকানিমূলক ‘বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির শীর্ষ বৌদ্ধ সংগঠন।

‘বৌদ্ধ সন্ত্রাসীদের মুখ’ নামে খ্যাত উইরাথুর বক্তব্যে দেশটিতে মুসলিম বিদ্বেষ চরমে পৌঁছানোর পর নজিরবিহীন এ পদক্ষেপ নেয়া হল।

শুক্রবার দেশটির শীর্ষস্থানীয় বৌদ্ধ নেতাদের এক সমাবেশে, যা রাষ্ট্রীয় সংঘ মহানায়ক নামে পরিচিত, উইরাথুর সব ধরনের ধর্মীয় ভাষণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শনিবার এক বিবৃতিতে বলা হয়, ‘তার একের পর এক বক্তব্যে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে এবং সাম্প্রদায়িক সংঘাত বেড়েছে। এতে আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ১০ মার্চ ২০১৭ থেকে ৯ মার্চ ২০১৮ পর্যন্ত তার সব ধরনের ধর্মীয় বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।’

আইন অনুযায়ী তার বিচার হবে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

‘বৌদ্ধ সন্ত্রাসীদের মুখ’ উইরাথু মিয়ানমারে যাতে মুসলিম জনসংখ্যা না বাড়তে পারে তিনি সেই পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছিলেন। পাশাপাশি বৌদ্ধপ্রধান দেশটি ইসলামপন্থীরা দখল করতে পারেন বলে অমূলক হুশিয়ারিও দিয়েছিলেন।

যদিও দেশটিতে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার মাত্র পাঁচ ভাগ। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যে বর্বরতা চলছে তাতে এই বৌদ্ধগুরু নামধারী সংগঠনের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ