মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

মেক্সিকোতে গণকবরে আড়াইশ মাথার খুলির সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_27755" align="alignleft" width="500"]kabar_irak ফাইল ছবি[/caption]

মেক্সিকোর পূর্বাঞ্চলে ভেরাক্রুজ রাজ্যে একটি গণ কবরে আড়াইশ'র বেশি মাথার খুলি পাওয়া গেছে । মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলো এই এলাকাটিকে মৃতদেহ ফেলার নিরাপদ ভাগাড় হিসেবে ব্যবহার করতো বলে ভাবা হচ্ছে।

দেশটির সরকারি একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

ভেরাক্রুজ রাজ্যে গণ কবরের সন্ধান মেলার পর বেরিয়ে আসছে এই সংক্রান্ত আরো নানান লোমহর্ষক তথ্য। বহুদিন ধরে ভেরাক্রুজে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে।

দেশটির সরকারি কৌঁসুলি জর্জ উইঙ্কলার জানিয়েছেন, ভেরাক্রুজের স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগসাজশেই মৃতদেহগুলো এখানে ফেলে রাখা হতো বলে তিনি মনে করছেন। তাই এখানে আরো অনেক মৃতদেহ পাওয়ার সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

একটি টিভি নেটওয়ার্কে সাক্ষাতকার দেবার সময় উইঙ্কলার জানিয়েছেন, বহু বছর ধরেই এই এলাকাটিকে মাদক চোরাচালানকারীরা মৃতদেহ ফেলার ভাগাড় হিসেবে ব্যবহার করছিলো। যদি এই এলাকায় আরো নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়, তাহলে মেক্সিকোর সবচেয়ে বড় গণ-কবরটি হয়তো এখানেই পাওয়া যেতে পারে।

গণকবর পাওয়ার পর অভিযোগের আঙুল উঠেছে ভেরাক্রুজের পলাতক গভর্নর হাভিয়ার দুয়ার্তের দিকে। দীর্ঘদিন ধরে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও গভর্নর হিসেবে এই বিষয়ে দুয়ার্তে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ