শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মারণাস্ত্র বানাতে পাকিস্তানকে সাহায্য করবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-chinaচীন পাকিস্তানের বন্ধুত্ব আগে থেকেই গলায় গলায়। ভারতকে কেন্দ্র করে সেই সম্পর্ক বারবার আলোচনায় এসেছে। এবার পাকিস্তানকে আরো সুবিধার কথা জানিয়েছেন চীন।

দেশটি বাণিজ্যিক সুরক্ষার স্বার্থে ইতোমধ্যে গদর বন্দরকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। শুধু ভারতের দোরগোড়ায় সৈন্য মোতায়েনই নয়, এবার প্রকাশ্যে পাকিস্তানকে ভয়ানক মারণাস্ত্র বানাতে সাহায্য করতে চায় তারা।

চীনা সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পাক সেনাপ্রধান কামার বাজওয়া ও চীনা সামরিক কর্তাদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ ওই বৈঠকে স্থির হয়, পাকিস্তানকে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ট্যাঙ্ক, বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাতে সাহায্য করবে বেইজিং৷ এছাড়াও FC-1 জিয়াওলং নামের যুদ্ধবিমান নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে পাকিস্তানকে৷ সন্ত্রাস বিরোধী অভিযানে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তুলবে দুই দেশ বলেও জানিয়েছে চীনা সংবাদমাধ্যম৷

এদিন, চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডরের সুরক্ষার আশ্বাসও দেয় ইসলামাবাদ৷ চীনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মাসুদ খালিদ জানিয়েছেন,  গদর বন্দরের সুরক্ষায় পনেরো হাজার সেনা মোতায়েন করতে চলেছে পাকিস্তান৷ এছাড়াও জলপথে বন্দরটির সুরক্ষার ভার নিচ্ছে পাক নৌসেনা৷ পাকিস্তানকে ভয়ানক সব মারণাস্ত্র দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এক চীনা সামরিক আধিকারিক জানিয়েছেন, আল কায়দা ও তালিবান সন্ত্রাসবাদীদের হামলায় জর্জরিত পাকিস্তান৷ তাই দেশের সুরক্ষা ও শান্তি বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নিয়েছে চীন৷

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ