মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

অবৈধদের দেশ ছাড়তে ৯০ দিন সময় দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

soudiঅবৈধভাবে বসবাস করা অন্য দেশের নাগরিক ও শ্রমিকদের দেশ ছেড়ে যাওয়ার জন্য বা নতুন করে ওয়ার্ক পারমিট নিয়ে বৈধ হওয়ার জন্য ৯০ দিনের সময় বেঁধে দিয়েছেন সৌদি যুবরাজ। খবর সৌদি গেজেট

সৌদি সরকার প্রকাশিত এক গেজেটে বলা হয়, সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ রবিবার 'এ নেশন উইদাউট ভায়োলেটরস' কর্মসূচির উদ্বোধন করে তিন মাসের এই 'সাধারণ ক্ষমার' ঘোষণা দেন।

গেজেটে যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ জানান, অনুমতি ছাড়া বসবাস, ইকামা ছাড়াই অবস্থান, সরকারি অনুমতি না নিয়ে কাজ করা এবং সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের মত অপরাধের ক্ষেত্রে আগামী ২৯ মার্চ থেকে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। যারা এই সুযোগ নেবেন, তাদের কোন শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারো বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের।

উল্লেখ্য, সৌদি আরবের নিয়ম অনুসারে অবৈধভাবে বসবাস বা কাজ করা কোন বিদেশী নাগরিক ধরা পড়লে তাকে জরিমানা, কারাগার বা উভয় শাস্তির মুখোমুখি হতে হয়। সেই সঙ্গে এই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর আগে আঙুলের ছাপ রাখা হয় এবং পরবর্তীতে তাকে আর সৌদি আরবে কাজের জন্য আসার অনুমতি প্রদান করা হয় না।

কিন্তু তিন মাসের এই সাধারণ ক্ষমার সুযোগ যারা নেবেন, তাদের আঙুলের ছাপ নেয়া হবে না। সেই সঙ্গে পরবর্তীতে তারা চাইলে সৌদি আরবে আবারো কাজের জন্য আসতে পারবেন বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ