মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইউরোপ মুসলমানের বিরুদ্ধে ধর্মযুদ্ধে লিপ্ত: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Erdoyan 2আওয়ার ইসলাম : তুরস্কে এক জনসমাবেশে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান ইউরোপের প্রতি অভিযোগ করে বলেছেন, ইউরোপ মুসলমানের বিরুদ্ধে ধর্মযু্দ্ধ বা ক্রুসেড শুরু করেছে। এছাড়া ইউরোপ আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ে ফিরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি৷

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাকে এরদোয়ান ইউরোপের খ্রিষ্টান বাহিনী ও মধ্যপ্রাচ্যের ইসলামি শাসকদের মধ্যে মধ্যযুগে সংঘটিত ধর্মীয় যুদ্ধের সঙ্গে তুলনা করার চেষ্টা করেন৷ জনসভায় উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, ‘‘ভাইয়েরা আমার, ক্রস আর অর্ধচন্দ্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে৷ এছাড়া আর অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে না৷''

জার্মানি ও নেদারল্যান্ডসে তুরস্কের মন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের প্রচারণা চালাতে বাধা দেয়ায় দেশটির সঙ্গে ইইউর উত্তেজনা চলছে৷ এর প্রতিক্রিয়ায় তুরস্ক ও ইইউর মধ্যে স্বাক্ষরিত হওয়া শরণার্থী চুক্তি বাতিলেরও হুমকি দিয়েছেন তুরস্কের শীর্ষ নেতারা৷

ইউরোপের কোর্ট অব জাস্টিস সম্পর্কে বলেন, ঐ রায়ের মধ্য দিয়ে ইউরোপ ‘ধর্মযুদ্ধ' শুরু করেছে৷ রায়ে কোম্পানিগুলো তাদের কর্মীদের (কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে) হেডস্কার্ফসহ দৃশ্যমান সব ধর্মীয় প্রতীক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে বলে জানানো হয়৷

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ