শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বিমানে ইলেক্ট্রনিক ডিভাইস বহনে ৮ মুসলিম দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump 3আওয়ার ইসলাম : আদালতে বার বার হোঁচট খেয়েও থামছে না ট্রাম্পের মুসলিম বিদ্বেষ। একের পর এক মুসলিম বিরোধী আইন করছে ট্রাম্প ও ট্রাম্প প্রশাসন। এবার মধ্যপ্রাচ্যের আটটি মুসলিম দেশসহ উত্তর আফ্রিকার দেশগুলোর নাগরিকদের বিমানে যাত্রাকালে ইলেকট্রনিক যন্ত্রপাতি বহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে সে।

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা অনুযায়ী ওই সমস্ত দেশের নাগরিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো ফ্লাইটে ল্যাপটপ, আইপ্যাড এবং লাগেজের মধ্যে ক্যামরাসহ কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি বহন করতে পারবেন না।

দেশগুলোর মধ্যে রয়েছে, জর্ডান, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

ওই দেশগুলোর ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে আসা বিরতিহীন ফ্লাইটগুলোতে এ নিষেধাজ্ঞা আরোপের ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত নীতির ঘোষণা করা হতে পারে। সেখানে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তবে নিষেধাজ্ঞার বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র ডেভিড লাপান কোনো মন্তব্য করতে চাননি। এ ছাড়া হোমল্যান্ড সিকিউরিটির আরেকটি অংশ পরিবহন নিরাপত্তা প্রশাসনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

জর্ডানের র‍য়্যাল এয়ারলাইনস এক টুইট বার্তায় জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রিয় যাত্রীদের জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করা ফ্লাইটগুলোতে যেকোনো ধরনের ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বহন পুরোপুরি নিষিদ্ধ।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ