শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সিলেট পৌঁছেছে সোয়াত টিম, অভিযানের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_sylhetসিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা উৎসুক মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছে।

পুলিশের বিশেষ বাহিনী সোয়াতের একটি দল ঢাকা থেকে শুক্রবার বেলা পৌনে ৪টায় সড়কপথে ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান,  দুপুর ১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।

এর মধ্য ১টা ৪৮ মিনিট থেকে ২টা ১৬ মিনিট পর্যন্ত জঙ্গিরা সাড়া দিয়েছিল।

এ সময় এক নারী জঙ্গি উচ্চ কণ্ঠে বলেন, “তাড়াতাড়ি সোয়াত পাঠান, আমরা আল্লাহর পথে আছি। দেরি করছেন কেন? আমাদের সময় কম।”

এরপর থেকে আর কোনো উত্তর নেই।

জানা গেছে, বাড়িটির দুইতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।

নজরুল ইসলাম নামের ওই বাড়ির এক বাসিন্দা মুঠোফোনে বলেন, ভোররাত থেকে সেখানে বিদ্যুৎ নেই। তারা বাইরে থেকে মুঠোফোনে বাড়িতে জঙ্গি থাকার কথা ও গুলির শব্দ শুনেছেন। বর্তমানে খুব ভীতিকর অবস্থার মধ্যে রয়েছেন তারা।

সোয়াতের টিম আসায় এখন অভিযান শুরু করার একটি পরিকল্পনা করছে পুলিশ। বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ১০ বারের বেশি পুলিশের ফাঁকা গুলির শব্দ শোনা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ