শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

উত্তর প্রদেশে মাইকে নামাজ না পড়ার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Azanআওয়ার ইসলাম : ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের বেরেলিতে মাইকে নামাজ না পড়তে না দেয়ার হুমকি দেয়া হয়েছে। এক প্রচারপত্রে এ হুমকি দেয়া হয়।এতে বলা হয়েছে, মুসলিমরা ভালোভাবে বাস করতে শেখো এবার আমাদের সরকার এসে গেছে।

বেরেলভিতে কিছুদিন আগেও মুসলিমদের হুমকি দিয়ে পোস্টার লাগানো হয়েছিল।

বৃহস্পতিবার রাতে সুভাষনগর থানা এলাকার দুটি মসজিদ চত্বরে ওই প্রাচারপত্র  ছড়ানোর ঘটনা ঘটে। শুক্রবার সকালে বিষয়টি মানুষের চোখে পড়ে।

প্রচারপত্রে হুমকি দিয়ে বলা হয় মসজিদে লাউডস্পিকারের মাধ্যমে নামাজ পড়া বন্ধ করে দাও। অন্যথায় দুটি মসজিদে নামাজ হতে দেয়া হবে না। এটাকে নিছক হুমকি বলে না ভাবার কথাও বলা হয়েছে। প্রচারপত্রের নীচে সকল হিন্দুর কথা লেখা হয়েছে।

ওই ঘটনার খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। তারা ওই প্রচারপত্র নিজেদের হেফাজতে নিয়ে আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করছে।

[caption id="attachment_29824" align="aligncenter" width="802"]India azan হুমকি সম্বলিত প্রচারপত্র[/caption]

মসজিদের রক্ষণাবেক্ষণকারীরা বলছেন, গভীর রাতে মোটরবাইকে করে কিছু যুবক মত্ত অবস্থায় গালিগালাজ এবং গোলযোগ সৃষ্টি করতে করতে যাচ্ছিল। তারা উত্তেজক  স্লোগানও দিয়েছিল। ওই ঘটনায় তারা যুক্ত থাকতে পারে।

সিও স্নেহলতা বলেন, ওই ঘটনায় দুর্বৃত্তদের হাত থাকতে পারে। হস্তাক্ষর যাতে না মিলে যায় সেজন্য কম্পিউটারের সাহায্য নেয়া হয়েছে। ওই এলাকার দুটি মসজিদেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৪ মার্চ রাতে উত্তর প্রদেশের বুলন্দশহরের জাহাঙ্গীরাবাদ এলাকার একটি মসজিদে বিজেপি’র পতাকা উত্তোলনের চেষ্টা করায় সেখানে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

গত ১২ মার্চ একটি মসজিদে বিজেপি’র পতাকা উত্তোলন করা হয়। বিষয়টি আমলে নিয়ে বুলন্দশহরের পুলিশ দ্রুত ওই মসজিদ থেকে পতাকা নামিয়ে ফেলে। এনিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক্ষেত্রেও থানায় অজ্ঞাত লোকেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সূত্র : পার্স টুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ